👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধে শ্যামনগরে নকশিকাঁথার দিনব্যাপী কর্মসূচি

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর (সাতক্ষীরা)
  • Update Time : ১০:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর ২০২৬) উপলক্ষ্যে গতকাল বুধবার সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী র‍্যালি, আলোচনা সভা, ইজিবাইক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও নাটক অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতা সমাজের অগ্রগতির প্রধান বাধা। নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া সাংবাদিক মোঃ আব্দুল আহাদ ও স্থানীয় নারী নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা শেষে ইজিবাইক ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। বিকেল ৩টায় শ্যামনগরের চন্ডিপুর পূজা মণ্ডপ মাঠে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নারী নির্যাতন প্রতিরোধে শ্যামনগরে নকশিকাঁথার দিনব্যাপী কর্মসূচি

Update Time : ১০:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬