হরিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো রফিকুল হক
- Update Time : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২ Time View

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।
মঙ্গলবার, ২৪ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে তাঁকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।
পরে তিনি দুঃস্থদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করেন। এরপর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে একটি মালটা (নারঙ্গী) গাছ লাগান তিনি। “হরিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে নারঙ্গীবন উদ্বোধন করেন জনাব মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও।”
তারপর উপজেলা প্রশাসনের শিশু পার্কে শোভাবর্ধনের জন্য অক্সিজেন, বিডি ক্লিনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় তিনি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।বৃক্ষরোপণকালে জেলা প্রশাসক বলেন, “গাছ লাগানো শুধু শোভা নয়, এটি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন। পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে। অক্সিজেনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মো. জামাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহীনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সোহাগ রানা, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিবেদক মো. মজিবর রহমানসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও দ্রুত বিচারের জন্য বিভিন্ন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”




















