👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর (সাতক্ষীরা)
  • Update Time : ০৬:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় ট্রাকের চাপায় আব্দুল আজিজ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ছেলের বিয়েতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে তিনি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৪-৩৩৯৫) সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লাল রঙের হিরো মোটরসাইকেলটি ট্রাকটির নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল হোসেন আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

Update Time : ০৬:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬