রাউজানের পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবর দান সম্পন্ন
- Update Time : ০৯:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

মিলন বৈদ্য শুভ,রাউজান:চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ধর্মগ্রাম পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে ১৯ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দানউত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় ও পুণ্যময় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে বিহার প্রাঙ্গণে সৃষ্টি হয় এক পবিত্র ও মৈত্রীময় পরিবেশ। এ উপলক্ষে সকাল বেলা বুদ্ধপূজা, সংঘদান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা এবং ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।
কঠিন চীবর দানঅনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের।
সহ-উপসংঘনায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথের এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের ।
প্রধান জ্ঞাতীর আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধ
তন সহসভাপতি পাহাড়তলী মহামুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত অভয়ানন্দ মহাথের।
বিহার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার উপস্থাপনায় শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের।
স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রনজন বড়ুয়া ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সমাজসেবক সলিল বিকাশ বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল নন্দন কানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতানন্দ মহাথের,আবুরখীল বৌদ্ধ কল্যান তহবিলের সভাপতি ভদন্ত অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ রাউজান উপজেলার সভাপতি ভদন্ত পরমানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ধর্মপ্রিয় মহাথের, উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুর্ণানন্দ মহাথের ও তরুন রাজনীতিবিদ দোলন বড়ুয়া।
ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ধর্মদর্শন থের,উকট্ট পঞা থের,ভদন্ত শাসনানন্দ থের, ভদন্ত দেবপ্রিয় থের ও ধর্মশ্রী থের, ভদন্ত করুনা প্রিয় ভিক্ষু।
অনুষ্ঠানে সকাল বেলা দৃষ্টিনন্দন তোরন ও অন্তবর্তীকালিন সংঘনায়ক ধর্মপাল মহাথের এর স্মৃতি চৈত্য উদ্বোধন করা হয় ।
তোরন দাতা অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, বিহারের দাতা ও দানশীল ব্যাক্তিত্ব প্রকৌশলী স্বপন বড়ুয়া, বানীপ্রভা বড়ুয়া ও কির্তনীয়া মানস মুৎসুদ্দি সহ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনায় বুদ্ধের অহিংসা, মৈত্রী, করুণা, প্রজ্ঞা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি ত্যাগ, সংযম, দানশীলতা ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ নারী-পুরুষ, উপাসক-উপাসিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
ধর্মীয় প্রার্থনা ও সকলের মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ আয়োজনের মাধ্যমে এলাকায় শান্তি, সম্প্রীতি, মৈত্রী ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।সন্ধ্যায় ফানুসবাতি উত্তোলন ও হাজার প্রদিপ প্রজ্জ্বলন করা হয়।


























