👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল জীবিকায়নে ছাগল পালন প্রশিক্ষণ

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর,সাতক্ষীরা
  • Update Time : ০৯:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ছাগল পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড রিনিউর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি পৃথক ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন চাঁদনীমুখা মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে এবং দ্বিতীয় দিন গাবুরা মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে স্থানীয় উপকারভোগীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ও মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইয়াসমীন। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন ও রব কুমার দাসসহ প্রকল্পের অন্যান্য সদস্যরা।প্রশিক্ষণে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগল পালনের বিভিন্ন দিক তুলে ধরেন ডা. সুব্রত কুমার বিশ্বাস। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল উন্নত জাত নির্বাচন, স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি, মা ছাগল ও বাচ্চার যত্ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, পরজীবী দমন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকা প্রদান।প্রধান অতিথির বক্তব্যে ডা. সুব্রত কুমার বিশ্বাস বলেন, “ছাগল পালন একটি লাভজনক পেশা হলেও এর জন্য প্রয়োজন সঠিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা। রোগবালাই প্রতিরোধ ও নিয়মিত টিকা নিশ্চিত করতে পারলে খামারিরা খুব সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।”আয়োজকরা জানান, উপকূলীয় লবণাক্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় প্রচলিত কৃষিকাজের পাশাপাশি প্রাণিসম্পদ পালন বিকল্প কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গাবুরার প্রান্তিক পরিবারগুলো অর্থনৈতিকভাবে সক্ষম ও জলবায়ু সহনশীল হয়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল জীবিকায়নে ছাগল পালন প্রশিক্ষণ

Update Time : ০৯:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬