ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মে দিবসে শ্রমিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ৩২ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:

ফেনীতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে কেক কাটা, আলোচনা সভা এবং শ্রমিকদের অংশগ্রহণে মতবিনিময় আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে শহরের মিজান রোডে অবস্থিত এবি পার্টির জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় মহান মে দিবস উপলক্ষে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এবি পার্টি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এবি পার্টি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল এবং অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সহ দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন, যুব পার্টি আহ্বায়ক সফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব এস এম ইব্রাহীম সোহাগ, সদস্য হাফেজ কামরুল নজরুল ইসলাম সবুজ, আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, জোহরা আক্তার ডলি, ছাত্র পক্ষ ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ওয়াফি তামিম এবং সদস্য সচিব বেলাল হোসাইন রাফসানসহ এবি পার্টি, যুব পার্টি ও ছাত্র পক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে জেলা সদস্য সচিব ফজলুল হক বলেন,
“আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে বাংলাদেশ গড়ার লক্ষ্য, সে লক্ষ্যেই এবি পার্টি কাজ করে যাচ্ছে। অতীতেও আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে ফেনীতে এবি পার্টির সাংগঠনিক উপস্থিতি ও শ্রমিকদের সাথে সংযোগ আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফেনীতে এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মে দিবসে শ্রমিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

Update Time : ১১:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬