সুলতানপুরে জোরপূর্বক মেহগনি গাছের ডাল কেটে চুরির অভিযোগ
- Update Time : ০৩:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

সুলতানপুর গ্রামে জোরপূর্বক অন্যের জমিতে প্রবেশ করে মেহগনি গাছের ডাল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিন সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের ইসাহাক দফাদারের ছেলে মোঃ আনোয়ার হোসেনের নিজ জমির (আর এস দাগ নং- ৪২৯, মৌজা: সুলতানপুর ২২ নং মৌজা ওপর থাকা তিনটি মেহগনি গাছের ডাল পালা, গত ২৬ নভেম্বর (তারিখ , রোজ মঙ্গলবার, সকাল ১০ ঘটিকার সময় ,একই এলাকার হাশেম ও তার লোকজন মিলে কোনো অনুমতি ছাড়াই জোরপূর্বক কেটে নিয়ে যায়।
ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “হাশেম , পিতা, মৃত, আব্দুল খালেক , গ্রাম, সুলতানপুর ।ও তার লোকজন আমার জমির গাছটির ডাল জবরদস্তি করে কেটে নিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আমি এর সুনির্দিষ্ট প্রতিকার ও বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয় এলাকাব্রীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
























