ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে শ্রেণীকক্ষে ইয়াবা সেবন ও চুরির অপরাধে যুবশক্তি নেতা আটক, গণধোলাই

Reporter Name
  • Update Time : ১১:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৬ Time View
Print

আবু তালেব,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ইয়াবা সেবনের সময় এক রাজনৈতিক নেতা ও বিদ্যালয়ের নৈশ প্রহরীকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (২২ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোটা এলাকায় ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​হাতেনাতে আটক হওয়া ওই ব্যক্তির নাম মো. হোসাইন ভূঁইয়া (২৮)। তিনি উপজেলার দুধঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘যুবশক্তি’র নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

দীর্ঘদিন ধরে চলছিল চুরি ও মাদকের আসর
​বিদ্যালয়ের অভিভাবক সদস্য সুবহান আহমেদ জানান, বিদ্যালয়ের নৈশ প্রহরী অপু মিয়ার সহযোগিতায় দীর্ঘদিন ধরে মো: হোসাইন ভূঁইয়া বিদ্যালয়ের ফ্যান, মোটর, ব্যাটারিসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে আসছিলেন। একই সঙ্গে রাতের বেলায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষকে মাদকের আসর হিসেবে ব্যবহার করতেন তিনি। সোমবার রাতে মাদক সেবনের সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে গণধোলাই দেয় এবং পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

​গণধোলাইয়ের শিকার বিদ্যালয়ের নৈশ প্রহরী অপু মিয়া অবশ্য চুরির দায় অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন:
​”বৈষম্যবিরোধী ছাত্রদের ভয় দেখিয়ে স্কুলের ফ্যান, মোটর ও অন্যান্য জিনিসপত্র চুরি করতো হোসাইন। মুখ বন্ধ রাখার জন্য সে রাতে ইয়াবা নিয়ে এসে স্কুলে মাদকের পার্টি দিতো। আমি প্রতিবাদ করলেই চাপ সৃষ্টি করা হতো। চুরির প্রমাণসহ আমি একাধিকবার প্রধান শিক্ষককে জানিয়েছি, কিন্তু তিনি ভয়ে কোনো ব্যবস্থা নেননি। এখন সব অপরাধ আমার ওপর চাপানো হচ্ছে।”
​দলটির বক্তব্য
​এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির সিনিয়র সভাপতি তুহিন মাহমুদ বলেন, “হোসাইন ভূঁইয়া এনসিপি’র কোনো দলীয় পদে নেই। তবে মাদক সেবনের সময় তিনি স্থানীয়দের হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল আহাদ। তিনি বলেন, “এই ঘটনায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান লজ্জিত। নৈশ প্রহরী অপু ও বহিরাগত হোসাইন ভূঁইয়ার অপকর্মের বিষয়টি স্কুলের গভর্নিং বডির সভাপতি তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে জানানো হয়েছে। খুব শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
​সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত ঘটনাটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র চুরি ও মাদক সেবনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।”
​এদিকে, সচেতন এলাকাবাসী ও অভিভাবক মহল শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার্থে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সোনারগাঁওয়ে শ্রেণীকক্ষে ইয়াবা সেবন ও চুরির অপরাধে যুবশক্তি নেতা আটক, গণধোলাই

Update Time : ১১:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬