শ্রীপুরে এইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের ঝুড়ি
- Update Time : ০৮:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোফাইডার (সিএইচসিপি) আবুল হোসেনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
ক্লিনিকের সরকারি গাছ কেটে আত্মসাৎ করা থেকে শুরু করে কর্মস্থলে অনুপস্থিতি ও রোগীদের সাথে দুর্ব্যবহারের কারণে ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রের তথ্যমতে, ২০ শে সেপ্টেম্বর (রবিবার) কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণের কয়েকটি নিম গাছ কেটে ফেলেন এবং তা আত্মশাত চেষ্টা করেন সি এইচসিপি আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক গুঞ্জন ও অসন্তোষ খবের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, আবুল হোসেনের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন চিকিৎসাসেবা প্রদানের কথা থাকলেও সি এইচসিপি আবুল হোসেন ক্লিনিক খোলার ব্যাপারে চরম উদাসীন। প্রায়শই ক্লিনিক বন্ধ রাখা হয় অথবা নির্ধারিত সময়ের অনেক পরে এসে সামান্য সময় থেকে চলে যান। সেবা প্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। উপরন্তু, ক্লিনিকে ওষুধ সরবরাহে স্বজনপ্রীতি ও পছন্দের মানুষদের বেশি সুবিধা দেওয়ার মতো সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।
ক্লিনিকে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, আবুল হোসেন এর আগে যেখানে কর্মরত ছিলেন সেখানেও তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকার কারণে সেখান থেকে তাকে বদলি করে দেওয়া হয়। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত থেকে এ ধরনের কার্যকলাপ সাধারণ মানুষের পাওয়ার অধিকারকে মারাত্মকভাবে বঞ্চিত করছে।
স্থানীয় বাসিন্দা শেখ মনি সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, আবুল হোসেন গাছ গুলো কেটে ভ্যান যোগে বাড়ি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, সেই সময় আমরা বাধা দিলে তিনি বলেন আমি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছেন বলে জানান।
এই বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন গাছ কাটার বিষয়ে স্বীকার করলেও অন্য অভিযোগ গুলো অস্বীকার করেন।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের সম্পত্তি বিনষ্ট করা বা বিনা অনুমতিতে গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সতত্য প্রমাণ হলে আবুল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান বর্তমান সরকার গাছ রোপণের পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার জন্য কোন প্রকার লিখিত বা মৌখিক অনুমতি প্রাদন করেনি।
এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত সি এইচসিপি আবুল হোসেনকে অপসারণ করে ক্লিনিকটিতে সুষ্ঠু সেবামূলক পরিবেশ ফিরিয়ে আনা হোক।



















