ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : ০৯:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহআলম। বক্তারা বলেন, সমাজের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সামাজিক দায়িত্বের অংশ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের সহায়তা উপকারভোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. মো. মনিরুজ্জামান উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

Update Time : ০৯:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬