ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্যামনগরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম. সেলিম রেজা। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের প্রকৌশলী সাকিব হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিয়ার উদ্দিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, যোগাযোগের গুরুত্ব, জনসাধারণের চলাচল, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সড়কগুলোর সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোকে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনা, প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ সড়কের সঠিক তথ্যভিত্তিক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে ভবিষ্যতে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও বাস্তবসম্মত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৮:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬