ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়ায় আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার (তালেব) গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ Time View
Print

মোঃ আসাদুজ্জামান (আসাদ),স্টাফ রিপোর্টার:যশোর শার্শার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু তালেব(৪৭) বাগআঁচড়া বাজার থেকে গ্রেপ্তার হয়েছে।

শনিবার ২৬/০৯/২০২৬ ইং তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় শার্শা থানাধীন বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্র্রনিক্স এর সামনে শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় আসামীকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায় শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি আবু তালেব (৪৭), বাগআঁচড়া ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ মন্ডল ও মাতা-মোছাঃ আনোয়ারা খাতুনের ছেলে,
তিনি ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের( কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শার্শার বাগআঁচড়ায় আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার (তালেব) গ্রেফতার

Update Time : ০৪:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬