রাজাপুরে চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- Update Time : ০৮:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ২৫ Time View

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠির রাজাপুরে ৩ হাজার ৩ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলসহ উপজেলার ৬টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, ১ (এক) বিঘা জমির জন্য উপজেলার ৩ হাজার ৩ শত জন প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশি আউশ জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।












