রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক উদ্ধার
- Update Time : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১০ Time View

সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম এর নির্দেশনায় রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নিজাম উদ্দিন দেওয়ান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন সঙ্গীয় ফোর্সসহ ০২/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় রাউজান থানাধীন পৌরসভাস্থ চারা বটতল বাজারে রাঙ্গামাটি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্ট করাকালীন একটি ট্রাককে থামার সংকেত দিলে ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করলে পুলিশ টহল গাড়ি দিয়ে গাড়িটিকে ধাওয়া দেয়। ০২/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ০৪:১০ ঘটিকার সময় রাউজান থানাধীন রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ আল আমিন কমিউনিটি সেন্টার হতে অনুমান তিনশত মিটার দূরে রাঙ্গামাটি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর ড্রাইভার ট্রাক থামিয়ে ট্রাকটি ঘটনাস্থলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে ট্রাকের বডি হতে দশটি প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৩০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, মূল্য-৯০,০০০/- টাকা উদ্ধার করে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি সহ ০২/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ৪:৪০ ঘটিকার সময় জব্দ করে। ঘটনার বিষয়ে এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে রাউজান থানার মামলা নং-৩, তারিখ-০৩/০৬/২০২৬ খ্রি., ধারা-৩৬(১) সারণি ২৪(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

















