ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজান উপজেলাধীন চিকদাইর গণেশ চতুর্থী সংঘ কর্তৃক আয়োজিত সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী শ্রীশ্রী গণেশ পূজা, এক গুচ্ছ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্যে সহস্র কন্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভক্তিমূলক সংগীত, নৃত্য পরিবেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ভক্তবৃন্দদের প্রসাদ আস্বাদন, প্রতিমা নিরঞ্জন মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠান মালার প্রথম দিবসে ১৩ সেপ্টেম্বর শ্রীশ্রী গণপতির আগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাকবাদ্য, শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে গণপতিকে বরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় গজাননের সন্ধ্যা আরতি।

১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় শ্রীশ্রী গণেশ বন্দনা। পরিবেশন করেন – মৃত্যুঞ্জয় মিউজিক্যাল টিম, চিকদাইর, ২য় পর্বে চিকদাইর লোকনাথ গীতা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় ভক্তিমূলক সংগীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, বাবার শুভ অধিবাস, পুরস্কার বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলার ধর্মীয় ব্যান্ড ‘ভৈরব’-এর পরিবেশনায় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৫ সেপ্টেম্বর শ্রীশ্রী সিদ্ধিদাতা গণেশের পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পূজায় পৌরহিত্য করেন রাউজানের পণ্ডিত শ্রী কাঞ্চন চক্রবর্তী। বাবার ভোগ নিবেদন ও ভোগ আরতি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় বিশেষ আকর্ষণ চট্টগ্রামের সুনাম ধন্য ঢাকি নয়ন ঢাকির পরিচালনায় তপোবন সংঘ গ্রুপের পরিবেশনায় শ্রী শ্রী গণপতির সন্ধ্যা আরতি ও
ঢাকের তালে তালে ধুনুচি নৃত্য পরিবেশন হয়।

১৬ সেপ্টেম্বর শ্রীশ্রী গণপতি বাবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে চার দিনব্যাপী বিভিন্ন মাঙ্গ লিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ দে সম্পাদক দীপ্ত চৌধুরী, পূজা ফ্রন্টের সহ-সম্পাদক বিপুল তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক রুবেল কান্তি দে।

এ ছাড়া শ্রীশ্রী গণেশ চতুর্থী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সত্যজিৎ দে, সাধারণ সম্পাদক শ্রী তুহিন বিশ্বাস, সহ-সভাপতি শ্রী নারায়ণ দে, শ্রী মানস দে, শ্রী পাপ্পু সেন ও শ্রী প্রিয়তোষ নন্দী, অর্থ সম্পাদক সুব্রত চৌধুরী, যুগ্ম সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ মজুমদার (শান্ত) ও শ্রী সুদীপ বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক শ্রী প্রান্ত দে, সহ-সাধারণ সম্পাদক অভি দাশ, অপু চৌধুরী, অভিজিৎ মজুমদার, শুভ চৌধুরী ও জনি দে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শ্রী শিশির দে, আন্তর্জাতিক সম্পাদক শ্রী সৌরভ বিশ্বাস, সহ-পূজা বিষয়ক সম্পাদক শ্রী মিন্টু দে ও শ্রী সুমন দে, ভাণ্ডার রক্ষক শ্রী রূপক দে, শ্রীমদ্ভবদগীতা বিষয়ক সম্পাদক শ্রী দীপ্ত দে, সহ সহ গীতা বিষয়ক সম্পাদক শ্রী রুদ্র দে সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিগন্ত বিশ্বাস এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক বিজয় দাশ সহ শ্রীশ্রী গণেশ চতুর্থী সংঘ পরিচালনা পরিষদ ও উদযাপন পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত নর-নারীগন সমবেত হন। পূজা, ধর্মীয় আচার – অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে পূজাঙ্গন উৎসবমুখর হয়ে ওঠে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা

Update Time : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬