রাউজানে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৪১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৭ Time View

★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ডাবুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ডাবুয়ার কূতি সন্তান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজিজুল হকের আয়োজনে গত ৩০শে মে শনিবার বিকেলে উত্তর হিঙ্গলা হযরত মুছা শাহ (রঃ) এর মাজার সংলগ্ন মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়া। সাবেক ইউপি সদস্য বেলাল চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর, আব্দুল সত্তার মেম্বার, ডাঃ অমর বড়ুয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মহরম আলী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম সম্পাদক সরোয়ার খান, বিএনপি নেতা মোঃ হেলাল, তৌহিদুল ইসলাম মনা, যুবদল নেতা নেজাম উদ্দীন, মোঃ জালাল, মোঃ মনসুর, মোঃ ফারুক, মোঃ বদি, মোঃ ওসমান, রনজিৎ, মোঃ সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও এসময় ডাবুয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



















