ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে চুরির ঘটনায় উদ্বিগ্ন ভুক্তভোগী ফ্রান্স প্রবাসী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৭ Time View
Print

সুপণ বিশ্বাস,স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম:

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ শাপলঙ্গা এনাম মাষ্টারের বাড়ির রফিক সওদাগরের ঘরে চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, ৭ জুন রবিবার রাত আনুমানিক ১ঘটিকার সময় এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ফ্রান্স প্রবাসী মোঃ মহসিন বলেন, বাচ্চাদের পড়ালেখার জন্য পরিবারের সকল সদস্য চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস করে। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের ঘরের ২টি আলমিরার তালা ভেঙ্গে আমার এবং আমার মায়ের ১৫ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫লাখ টাকাসহ প্রায় ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও আমার ব্যক্তিগত একাডেমিক সাটিফিকেট, জায়গা জমির দলিলপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায়। এই ঘটনায় প্রবাসী মহসিনের ছোট ভাই মোঃ মাসুম বাদী হয়ে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন দেওয়ান বলেন, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তের কাজ চলছে। প্রকৃত চোর চিহ্নিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে চুরির ঘটনায় উদ্বিগ্ন ভুক্তভোগী ফ্রান্স প্রবাসী

Update Time : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬