ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাত টনের বেশি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ মাছচাষিকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View
Print

যশোর,জেলা প্রতিনিধিঃ
যশোরে পরিবেশের জন্য ক্ষতিকর ও বাজারজাত নিষিদ্ধ সাত টনের বেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বুধবার সকালে শহরের চাঁচড়া সবজিবাগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছচাষি শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, দেশীয় মাছের অস্তিত্ব ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় আফ্রিকান মাগুরের চাষ সম্পূর্ণ নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া সবজিবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা মাছের পরিমাণ সাত টনের বেশি। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, আফ্রিকান মাগুর দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় এর চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। নিষিদ্ধ এই মাছের চাষ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য অধিদপ্তর আরও জানায়, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ মাছের চাষিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে সাত টনের বেশি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ মাছচাষিকে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৮:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬