ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই জন আটক

Reporter Name
  • Update Time : ০৯:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View
Print

যশোর অফিস
যশোরের মনিরামপুর ও চৌগাছায় আলাদা অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টডল ট্যাবলেট, ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মিনি পিকআপ জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার রাত ১টার দিকে মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদের নেতৃত্বে এসআই মো. আমিরুল ইসলাম ও এসআই ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী টু রাজগঞ্জগামী সড়কের কোমলপুর বাজারে বিশেষ চেকপোস্ট বসান। এ সময় সেখান থেকে একটি মিনি পিকআপ যাওয়ার সময় থামার জন্য সংকেত দেয় পুলিশ। চালক ফারুক হোসেন জুয়েল (৩৯) মিনি পিকআপ দাঁড় করালে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে চালক আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ট্যাপেন্টডল ট্যাবলেট ও ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ফারুক হোসেন জুয়েল সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চৌগাছা থানা পুলিশের এএসআই মো. আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলেজপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আট্ক করেন। আটক শাকিল হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুরের রফিকুল ইসলামের ছেলে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই জন আটক

Update Time : ০৯:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬