ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে কিস্তির টাকা পরিশোধ না করায় এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

যশোরে কিস্তিতে মোটরসাইকেল ক্রয় করে বকেয়া টাকা পরিশোধ না করার দায়ে সেলিম ইকবাল নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম ইকবাল যশোর শহরের নতুন উপশহরের সি-ব্লক এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১১ অক্টোবর সেলিম ইকবাল টিভিএস উইং থেকে ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল কিস্তিতে ক্রয় করেন। এ সময় তিনি ৬৫ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। পরে বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও তিনি তা পরিশোধ করেননি। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত তার কাছে প্রতিষ্ঠানটির ১ লাখ টাকা পাওনা হয়।

পাওনা টাকা আদায়ের জন্য আসামিকে একাধিকবার তাগাদা দেওয়া হয়। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। আসামি ১৪ সেপ্টেম্বর নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি।

একপর্যায়ে ২০২৩ সালের ২৬ নভেম্বর আসামিকে ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে পাওনা টাকা পরিশোধের অনুরোধ করা হলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় যশোর শহরের রেল রোড (আদ্-দীন হাসপাতালের সামনে) এলাকায় অবস্থিত টিভিএস উইংয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমানের পক্ষে ম্যানেজার আব্দুল্লাহ বাদী হয়ে আদালতে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত সেলিম ইকবাল বর্তমানে পলাতক রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে কিস্তির টাকা পরিশোধ না করায় এক বছরের কারাদণ্ড

Update Time : ০৮:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬