সংবাদ শিরোনাম :
যশোরের ডিবি পুলিশ গাঁজা চাষী ডাবলু হোসেনকে আটক করেছে
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ১০:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১০ Time View

যশোর,জেলা প্রতিনিধি:
১৬ টি গাঁজার গাছসহ এক চাষীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক ডাবলু হোসেন যশোর সদরের ডহর সিংগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার ডহর সিংহা বিলচাচীর নার্সারি থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই রকি মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল যশোর সদরের উত্তর ডহর সিংহা বিলচাচীর রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালান। এ সময় তার ছেলে ডাবলু হোসেনকে আটক ও নার্সারিতে রোপন করা ১৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ডাবলু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
Tag :













