ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য সম্পদ সুরক্ষায় শৈলকুপায় অভিযান,৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

Reporter Name
  • Update Time : ০৯:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার শৈলকুপার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন,চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মৎস্য সম্পদ সুরক্ষায় শৈলকুপায় অভিযান,৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

Update Time : ০৯:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬