মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার তিন মিনিট আগেই কেবল নেটওয়ার্কের তার চুরি
- Update Time : ০৩:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১২ Time View

নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ
ঐতিহাসিক ফুটবল লড়াই—মিশর বনাম আর্জেন্টিনা। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মতো কিশোরগঞ্জের দক্ষিণ বাহাগিলী এলাকার সাত ও নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও ছিলেন দারুণ উত্তেজিত। প্রিয় দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা। কিন্তু খেলা শুরুর ঠিক তিন মিনিট আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের সেই উত্তেজনা পরিণত হয় চরম ক্ষোভে।
ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টা ৫৭ মিনিটে। ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল, অর্থাৎ নেতার বাজারের সামনে পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে কেবল নেটওয়ার্কের তার। এতে করে এলাকার শত শত দর্শক খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন।
স্থানীয় কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বাজারের সামনে থেকে প্রায় ৫০ থেকে ৭০ মিটার তার চুরি করে নিয়ে যায়। খেলা শুরুর একদম আগমুহূর্তে এই চুরির ঘটনাটি ঘটায়, লাইন মেরামত করার মতো পর্যাপ্ত সময়ও ছিল না। ফলে পুরো এলাকা জুড়ে টেলিভিশন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়। এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। প্রিয় দলের খেলা যেন সাধারণ মানুষ দেখতে না পারে, সেজন্যই খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে এই নাশকতা চালানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা দিন অপেক্ষায় ছিলাম খেলাটি দেখার জন্য। ঠিক যখন আর্জেন্টিনা ও মিশর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই কেবল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এটি অত্যন্ত দুঃখজনক এবং এর পেছনে অবশ্যই কোনো দুরভিসন্ধি রয়েছে।”
কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকার শান্তিপ্রিয় মানুষ এই ধরণের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


















