ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদা খানমের লেখা গভীর এক প্রশান্তি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

দায়িত্বের কাছে মাথা নত করে—
আর কতো ক্ষত তৈরি করবো বলো
কখনো কখনো পুরো সত্যিটা জানার পরেও
শুধুমাত্র তোমার অহংকার, জেদ আর অভিনয়
আমাকে ক্ষত-বিক্ষত করেছে!

জীবনের বাঁকে কত ঋতু আসে যায়
তবুও তাকে ফেলে আসতে হয় —
তেমনি কিছু সম্পর্ক ছেড়ে দিলেই সুন্দর থাকে
তুমি দূরত্ব চেয়েছিলে তাই দিয়ে দিলাম
জীবনের অবিরাম তাড়না থেকে মুক্তি পেতে!

যেখানে থাকবে না পৌঁছে যাওয়ার গন্তব্য
যেখানে অতীত আমাকে আর টানবে না
কোন স্বপ্নের পিছনে ছুটতে হবে না
ভবিষ্যৎ আমার কাছে কোন প্রতিশ্রুতি চাইবেনা!

কেবলই বর্তমানটুকু থাকবে নির্মোহ, নির্ভার
অপরাজিত এক শক্তির মতো—
গভীর এক প্রশান্তিতে ডুবে থাকবো আমি!

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মাহমুদা খানমের লেখা গভীর এক প্রশান্তি

Update Time : ০৪:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Print

দায়িত্বের কাছে মাথা নত করে—
আর কতো ক্ষত তৈরি করবো বলো
কখনো কখনো পুরো সত্যিটা জানার পরেও
শুধুমাত্র তোমার অহংকার, জেদ আর অভিনয়
আমাকে ক্ষত-বিক্ষত করেছে!

জীবনের বাঁকে কত ঋতু আসে যায়
তবুও তাকে ফেলে আসতে হয় —
তেমনি কিছু সম্পর্ক ছেড়ে দিলেই সুন্দর থাকে
তুমি দূরত্ব চেয়েছিলে তাই দিয়ে দিলাম
জীবনের অবিরাম তাড়না থেকে মুক্তি পেতে!

যেখানে থাকবে না পৌঁছে যাওয়ার গন্তব্য
যেখানে অতীত আমাকে আর টানবে না
কোন স্বপ্নের পিছনে ছুটতে হবে না
ভবিষ্যৎ আমার কাছে কোন প্রতিশ্রুতি চাইবেনা!

কেবলই বর্তমানটুকু থাকবে নির্মোহ, নির্ভার
অপরাজিত এক শক্তির মতো—
গভীর এক প্রশান্তিতে ডুবে থাকবো আমি!