মাতা-পিতার সেবা ধর্মই আত্মপরিচয় ” শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলন
- Update Time : ১০:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১২ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
মাতা-পিতা তাদের জীবনের সকল ধন-সম্পদ, সেবা-যত্ন, সাধনা, অর্থ সহ সব অর্জন দিয়ে ছেলেমেয়েদের জন্মদানের পাশাপাশি তিলে তিলে বড় করে মানুষ করে তোলেন। সন্তানেরা তাদের জীবনের সবকিছু দিয়ে তাদের ঋণ কখনো শোধ করতে পারবে না। পিতা- মায়ের বদদোয়ায় পতিত হলে সন্তানের ইহ- পরকালীন জীবনে সবকিছু অভিশপ্ত ও নষ্ট হতে পারে ।
গত ৫ জুন শুক্রবার ২০২৬ সাময়িকী সূফিকথা’র ব্যবস্থাপনায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলম এর বাসভবনে আয়োজিত
” মাতা-পিতার সেবা ধর্মই আত্মপরিচয় ” শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ রহমান মিয়া শাহ হারবাংগীরি মাইজভাণ্ডারী ( ম: জি: আ:)।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান’র সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবিয়াল ফণি বড়ুয়ার সন্তান কবি ও ডা: পরিতোষ বড়ুয়া ।
বিশেষ অতিথি ছিলেন দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহমদ নূর ছিদ্দিকী আজাদ, নক্সবন্দিয়া দরবার শরীফের খাদেম কাজী মোহাম্মদ আলী আকবর, শিক্ষক ও গবেষক মোহাম্মদ এরশাদুল মোস্তফা, উপদেষ্টা সম্পাদক লেখক নুর মোহাম্মদ, সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ গোলাম মোস্তফা, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি, গাউছিয়া কমিটির কেন্দ্রীয় কর্মকর্তা হাফেজ মোহাম্মদ খালেদ রিশাদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।
সংগঠক মোহাম্মদ মোহাম্মদ মফিজ উদ্দিন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, রাউজান প্রেসক্লাব’র সহ-সাধারণ সম্পাদক
সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, রাউজান প্রেসক্লাব’র শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ হাবিব উল্লাহ, ম ম আলমগীর, বীমা অফিসার আবদুল আহাদ, মোহাম্মদ আরমান উদ্দিন, মোহাম্মদ
জামাল উদ্দিন, ব্লগার মোহাম্মদ মেহরাজ উদ্দিন জুয়েল, মোহাম্মদ জহির আহমদ, ঘটক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ছানাউল্লাহ, মোহাম্মদ জসীম উদ্দিন, লোকমান হোসেন, নুরুল আলম ইয়াছিন, আমির হোসেন ইমন প্রমুখ।




















