ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

সজিব সরদার স্টাফ রিপোর্টার : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র নেতৃত্বে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন তারা।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

Update Time : ০৮:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬