ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে উন্নয়নের নতুন অধ্যায়, একসঙ্গে উদ্বোধন ৬ স্থাপনার

Reporter Name
  • Update Time : ০৩:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View
Print

‎মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)-১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে স্থাপনাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। একসঙ্গে ছয়টি স্থাপনার উদ্বোধনে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

‎নতুন এসব অবকাঠামো শিক্ষা, গবেষণা, বিদ্যুৎ ব্যবস্থাপনা, কৃষি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎উদ্বোধন হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া স্টেশন, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাক, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র, ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা খামার ভবন, ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়িঘর।

‎পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলাম।

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আজকের এই আনন্দময় মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ একযোগে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।

‎তিনি বলেন, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোনো বিকল্প নেই। সদ্য উদ্বোধন করা প্রকল্পগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।

‎উপাচার্য আরও বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও নতুন নতুন স্থাপনা নির্মাণ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

‎স্থাপনাগুলো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাষ্ট্রীয় অর্থে নির্মিত এসব সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও সবার সম্মিলিত দায়িত্ব।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎নতুন ছয় স্থাপনার উদ্বোধনের মধ্য দিয়ে পবিপ্রবির চলমান উন্নয়ন কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন হলো।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এসব অবকাঠামো ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পথকে আরও সুগম করবে।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ১৭.০৮.২০২৬ ইং

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবিতে উন্নয়নের নতুন অধ্যায়, একসঙ্গে উদ্বোধন ৬ স্থাপনার

Update Time : ০৩:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬