👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতার প্রতিবাদে কুবিতে ছাত্রদল

কুবি, প্রতিনিধি
  • Update Time : ১২:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

শরীফুল ইসলাম,কুবি প্রতিনিধি:সারাদেশে আওয়ামী লীগের সহিংসতা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে আগুন নিক্ষেপের প্রতিবাদে সম্মিলিত বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে ছাত্র আন্দোলন চত্বর ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।

মিছিল থেকে ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবি ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া বলেন, “লীগের বিষয়ে কোনো আপস নাই। সব দল ও শক্তি একসঙ্গে মিলে লীগকে যেখানে পাব, সেখানে প্রতিহত করব। লীগ সন্ত্রাসী সংগঠন, লীগ জঙ্গি সংগঠন। এই সংগঠন বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। লীগকে বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া যাবে না।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পাহারাদার হিসেবে ভূমিকা পালন করবে। প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমরা সতর্ক অবস্থানে থাকব। আওয়ামী লীগের যাদের ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তাদের পিঠের চামড়া তুলে নেব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ক্যাম্পাসের আশপাশে কিংবা ভেতরে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম দেখতে পেলে আমাদের জানাবেন। আমরা তাদের আগে পিটব, তারপর পুলিশের সোপর্দ করব।”

এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন‚ ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর মূল ফটক ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশপথ বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিদের মূল ফটক ব্যবহার করতে হবে এবং প্রবেশের আগে নির্ধারিত রেজিস্টারে নাম লিপিবদ্ধ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হলো।’

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতার প্রতিবাদে কুবিতে ছাত্রদল

Update Time : ১২:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬