ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় মাদকবিরোধী অভিযানে আটক-২

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১৪ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকা থেকে এক হাজার পাঁচশত ছেষট্টি বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৯ শে এপ্রিল (বুধবার) ভোর আনুমানিক ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১,৫৬৬ (এক হাজার পাঁচশত ছেষট্টি) বোতল ফেন্সিডিলসহ আসামি- ১। সুশীল গাতি গ্রামের ছেলে ইয়াকুব খান (২৯)২। একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাজিম উদ্দীন (৪১) সুশীলগাতি, থানা: দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় মাদকবিরোধী অভিযানে আটক-২

Update Time : ১১:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬