সংবাদ শিরোনাম :
দীঘিনালা মেরুং ইউনিয়নে সচেতন নাগরিকের মাদক নির্মূল অভিযানে ইয়াবা সেবনকারী আটক।
Reporter Name
- Update Time : ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৮ Time View

জসীমউদ্দিন মাটিরাঙ্গা প্রতিনিধি
২১শে জুলাই দীঘিনালা মেরুং ইউনিয়ন মাদক নির্মূল কমিটির
অভিযানে ২ পিস ইয়াবা সহ আল-আমিন (৩০) ইয়াবা সেবনকারীকে আটক করেছে মেরুং মাদক নির্মূল কমিটি এবং সাধারণ জনতা। স্থানিয় সুত্রে জানা যায় আলআমিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসা এবং ইয়াবা সেবনে আসক্ত ছিলেন। মেরুং ইউনিয়নের সচেতন নাগরিকের উদ্যোগে এই মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। মাদক নির্মূল কমিটির ইশতেহার অনুযায়ী মেরুং ইউনিয়নে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় এবং মাদক সেবনকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন মেরুং মাদক নির্মূল কমিটি।
এলাকাবাসী এই মাদক নির্মূল কমিটিকে সাধুবাদ জানিয়ে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এলাকাবাসী।
অতঃপর ইয়াবা সেবনকারী আল-আমিনকে মেরুং পুলিশ ফাঁরিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Tag :



















