সংবাদ শিরোনাম :
দর্শনা থানা পুলিশ কর্তৃক সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক একজন
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ১০:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৮ Time View

মোঃ জসিম উদ্দিন,দমুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার মামলা নং-০২, তাং-০৩/০৯/২০২৬ খ্রি., ধারা- ৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৬) এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ মিল্লাদ হোসেন(৩৬), (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি, দর্শনা কলেজষ), পিতা- মোঃ জিয়াউল হক, সাং- দক্ষিনচাঁদপুর, থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে ইং-১৪/০৯/২০২৬ তারিখ রাতে দক্ষিনচাঁদপুর গ্রামস্থ তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :






















