দর্শনায় জাকজমকপূর্ণ মেমনগর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: বিএনপির প্রবীণ ও তরুণ নেতৃত্বের মিলনমেলা।
- Update Time : ১১:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

প্রতিবেদক মোঃ জসিম উদ্দিন।দামুড় হুদা ক্রাইম রিপোর্টার।দর্শনা পৌরসভার মেমনগরে ঐতিহ্যবাহী ‘মেমনগর ফুটবল টুর্নামেন্ট’ বিপুল উৎসাহ- উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) বিকেল থেকে মুখরিত মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং খেলা উপভোগ করেন দর্শনা পৌর বিএনপির যোগ্য ও নিষ্ঠাবান সমন্বয়ক মাস্টার নাহারুল ইসলাম। তাঁর বলিষ্ঠ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন সাধারণ মানুষের আস্থার প্রতীক ও সমন্বয়ক শরিফ উদ্দিন শরিফ, রাজপথের অগ্রগামী নেতা মোঃ নাসির উদ্দিন খেদু, সুসংগঠক সমন্বয়ক রেজাউল হোসেন এবং জনবান্ধব নেতা সমন্বয়ক আজিজুল মন্ডল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার কৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির প্রাণপুরুষ ও সফল সভাপতি মোঃ শফিউল্লাহ শফি, প্রবীণ ও দূরদর্শী বিএনপি নেতা হাসু, এবং তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদানকারী সাবেক ছাত্রনেতা সজীব আহমেদ ও সাবেক ছাত্রনেতা রাশেদ আহমেদ।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথি নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের শারীরিক-মানসিক বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার নাহারুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী করতে প্রজনন ও ক্রীড়া অঙ্গনে আমাদের সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকবে। আজকের এই সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
মেমনগরের স্থানীয় যুব সমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ফুটবল ম্যাচে দু’টি শক্তিশালী দল অংশগ্রহণ করে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
নেতৃবৃন্দের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে সমগ্র মেমনগর এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা নেতৃবৃন্দের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
















