ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রি- বার্ষিক সম্মেলন ২০২৬ ইং অনুষ্ঠিত।
- Update Time : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।”শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ” এই শ্লোগান কে সামনে রেখে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রি – বার্ষিক সম্মেলন ২০২৬ ইং অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ আনোয়ার হোসেন আনু,আহবায়ক জাতীয় পার্টি ঝালকাঠি জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব মাহাবুবুর রহমান,,সদস্য সচিব ঝালকাঠি জেলা জাতীয় পার্টি।
এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল,প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি এবং বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করেন এডভোকেট এম.এ জলিল,সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ কামরুল ইসলাম দুলাল,কাঠালিয়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোঃ মোস্তাফিকুর রহমান সেন্টু,মোঃ জলিল গজী,সভাপতি নলছিটি উপজেলা জাতীয় পার্টি। মোঃ আনোয়ার হোসেন তালুকদার,সভাপতি জাতীয় পার্টি ঝালকাঠি পৌরসভা এবং ঝালকাঠি জেলার সকল উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।এসময় বক্তরা বলেন ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সকল ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ কে সাথে নিয় দলকে শক্তিশালী করার লক্ষে এক সঙ্গে কাজ করতে হবে।
























