সংবাদ শিরোনাম :
জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ১০:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৬৩ Time View

মোহাম্মদ রিকাবুল ইসলাম:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বজ্রপাতে রাসেল (নাম) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষনগর গ্রামের মোহাম্মদ রেজাউল হকের পুত্র রাসেল দুপুরের দিকে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাসেলের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—এমনটাই সবার প্রত্যাশা।
Tag :


























