ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির দুই অনুষদে নতুন ডিন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ২৩ Time View
Print

রাকিব মাহী, জবি,প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদ ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একটি অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিন-এর মেয়াদ ১৫/০৬/২০২৬ তারিখে ০২ (দুই) বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক আইন অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, আইন বিভাগ-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

অপর অফিস আদেশে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন-এর মেয়াদ ১৫/০৬/২০১৬ তারিখে ০২ (দুই) বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, রসায়ন বিভাগ-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগ ১৬ /০৬/ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে এবং তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জবির দুই অনুষদে নতুন ডিন

Update Time : ১০:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬