জবিতে নবীনদের মাঝে উপহার বিতরণ করেন ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন
- Update Time : ১০:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১২১ Time View

রাকিব মাহী, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের লোগোসংবলিত চাবির রিং ও কলম বিতরণ করা হয়। আজ বুধবার ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালিত হয়।
উদ্যোক্তারা জানান, নবীন শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের পরিচিতি বাড়ানো এবং তাদের ক্যাম্পাস জীবনে স্বাগত জানানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় নবীনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ও করেন তারা।
এ সময় শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো আমাদের সাংগঠনিক সংস্কৃতির অংশ। আমরা চাই তারা একটি সহায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করুক। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “নবীনদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুললে ক্যাম্পাসে সুস্থ ও সহনশীল পরিবেশ বজায় রাখা সহজ হবে।”


























