ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গোডাউন ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ রিপন ইসলাম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
  • Update Time : ০৩:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View
Print

মোঃ রিপন ইসলাম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধার করা কীটনাশকগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার যদুমনি গ্রামের লুতু ট্রেডার্সের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গোডাউনের ম্যানেজার আপন রায় (৩০)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দেব শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কীটনাশকগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কিশোরগঞ্জে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গোডাউন ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬