👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে বাবাকে ফিরে পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবি সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে কারাগারে থাকা বাবা মোঃ ইয়াছিন আলী গাজীকে ফিরে পেতে আকুতি জানিয়েছে দুই ভাই মোহন (১৮) ও মুহিন (১২)। বাবার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই ভাই জানায়, দীর্ঘদিন ধরে বাবা-মায়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে মা বাবার বাড়িতে চলে যান। বিষয়টি মীমাংসার জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতা চুক্তি হলেও পরবর্তীতে সংসারে ফেরা নিয়ে সমাধান হয়নি।

দুই ভাইয়ের অভিযোগ, গত ২৬ অক্টোবর তাঁদের বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বর্তমানে তাঁদের বাবা কারাগারে রয়েছেন।

আবেগাপ্লুত কণ্ঠে তারা জানায়, “আমরা কারও ক্ষতি চাই না, প্রতিশোধও চাই না। শুধু বাবাকে ফিরে পেতে চাই। মা যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতেন, তাহলে হয়তো সংসারটি এভাবে ভেঙে যেত না।”

সংবাদ সম্মেলনে দুই ভাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলার নিরপেক্ষ তদন্ত এবং বাবার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে বাবাকে ফিরে পেতে দুই ভাইয়ের আকুতি, ন্যায়বিচারের দাবি সংবাদ সম্মেলন

Update Time : ০১:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬