কালিগঞ্জে কালাচ সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু, শোকে স্তব্ধ শ্রীকলা গ্রাম
- Update Time : ১০:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৮ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত কল্পনা রানী মল্লিক উপজেলার শ্রীকলা গ্রামের শ্রী নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ির বারান্দায় অবস্থানকালে একটি বিষধর কালাচ (কালনাগিনী) সাপ তাকে কামড় দেয়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝা-বৈদ্যের মাধ্যমে প্রচলিত পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করেন।
তবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটলে মঙ্গলবার সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে স্থানীয় সচেতন মহল সাপের কামড়ের পর ওঝা-বৈদ্যের শরণাপন্ন হয়ে মূল্যবান সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা গ্রহণই রোগীর জীবন রক্ষার সবচেয়ে কার্যকর














