ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় মহিলা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ওসি মাসুদ খানের জনসচেতনতামূলক বক্তব্য

Reporter Name
  • Update Time : ০৫:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহিলা উন্নয়ন অনুবিভাগের সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবসহ বিভিন্ন বিষয়ে নারীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিআরডিবির হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বরিশাল বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বরিশালের যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনসচেতন মূলক
বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া নারী সদস্যদের উদ্দেশে বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের কারণে একটি মেয়ের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ জীবন বাধাগ্রস্ত হয়। তাই পরিবারের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের সদস্যদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি ইভটিজিং ও নারীর প্রতি হয়রানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে ওসি মাসুদ খান বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার যেন কোনোভাবেই সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের নজরদারি প্রয়োজন।
একই সঙ্গে তিনি সবাইকে ‘মব কালচার’ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, কোনো ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে অপমান, মারধর বা শাস্তি দেওয়ার অধিকার কারও নেই।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মহিলা উন্নয়ন অনুবিভাগের সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক ও প্রশিক্ষণে অংশ নেওয়া নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় মহিলা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ওসি মাসুদ খানের জনসচেতনতামূলক বক্তব্য

Update Time : ০৫:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬