ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় দেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক।

Reporter Name
  • Update Time : ০২:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৯ Time View
Print

মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশি মদসহ সজীব বৈদ্য (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২অক্টোবর) ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে। পরে শনিবার সকালে গ্রেপ্তার সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক সজীব বৈদ্য উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের সুনীল বৈদ্যর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের তার বাড়ি থেকে এক লিটার দেশি মদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান,এক লিটার দেশি মদসহ সজীব বৈদ্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় দেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক।

Update Time : ০২:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬