হামিদপুরে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ড, পেট্রোল বোমার কোনো আলামত পায়নি পুলিশ
- Update Time : ১১:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ২ Time View

যশোরের হামিদপুর এলাকায় কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দল (এক্সপার্ট টিম)।
প্রাথমিকভাবে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে আগুন লাগানোর আশঙ্কার কথা বলা হলেও ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যবেক্ষণে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম । তিনি জানিয়েছেন,
বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। তবে কীভাবে কাভার্ড ভ্যানটিতে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরো জানান, হামিদপুরে কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় এক্সপার্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পেট্রোল বোমার কথা বলা হলেও সেখানে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।




















