হরিপুরে ০৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
- Update Time : ১১:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৩৭ Time View

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি,কৃষি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে র্যালিসহ ০৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলা চত্বরে বিকাল ০৪:০০ ঘটিকায় ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। উদ্বোধনকালে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম (মুজাহিদ) হরিপুর-ঠাকুরগাঁও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) উজ্জ্বল বাইন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মানস কুমার রায়,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তৌহিদই খুদা, হরিপুর-ঠাকুরগাঁও।
মেলায় মোট নয়টি স্টল রয়েছে এবং
আরও রয়েছে বিক্রির জন্য ফলফলাদি,বনজ ও ভেষজ বৃক্ষের বিভিন্ন প্রজাতির চারা।
তিন দিনব্যাপী মেলায় শেষ দিন(০২ জুলাই) সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রয়েছে।




















