ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস,আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত ‎

Reporter Name
  • Update Time : ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০ Time View
Print

‎গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দিন।
‎আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ। উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্জ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং মহিলা দলের সভানেত্রী শাবানা আহম্মেদসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

‎এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ দিবস দেশের গণতান্ত্রিক চেতনা ও অধিকার আদায়ের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন।

‎বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে গঠনমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

‎আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর ও উপজেলা বিএনপি’র সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো জামাল উদ্দিন।

‎অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

‎গোলাম রব্বানী
‎হরিপুর -ঠাকুরগাঁও।
‎০৫/০৮/২০২৬

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস,আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত ‎

Update Time : ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬