সোনাগাজীতে জিয়া সাইবার ফোর্সের সদর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৫৩ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীর সোনাগাজীতে জিয়া সাইবার ফোর্সের সদর ইউনিয়ন কমিটির অনুমোদন উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের একটি হলরুমে আয়োজিত এ সভায় নতুন কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সদর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ফখরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাইবার দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা নুর নবী চৌধুরী। তিনি নবগঠিত ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন।
দেলোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক আফসার হোসেন সুজন এবং সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা একরামুল হক সোহাগ। স্বাগত বক্তব্য দেন সদর ইউনিয়নের সদস্য সচিব আমির হামজা সুজন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাইবার ফোর্সের সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মনসুর আলম, যুবদল নেতা আনোয়ার হোসেন খন্দকার এবং সদর ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদের সুমনকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুরশিদ আলম, শাহাদাত হোসেন রুবেল, একরামুল হক সুমন, মামুনুর রশিদ, মো. সোহেল, মো. হানিফ, জসিম উদ্দিন, আবু ইউসুফ রনি, শরিফুল ইসলাম, মো. সোহাগ ও মো. ফারুক।




















