👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
  • Update Time : ১০:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

সাতক্ষীরা জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করেন।

১০ ই নভেম্বর (মঙ্গলবার) কারাগার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল হাসেম এবং বেসরকারি কারা পরিদর্শকবৃন্দ।

পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও কয়েদিদের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। তিনি কয়েদিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি নারী কয়েদিদের জন্য পরিচালিত সেলাই প্রশিক্ষণ কার্যক্রম এবং পুরুষ কয়েদিদের আরবি ও বাংলা ভাষা শিক্ষাদান কার্যক্রম পরিদর্শন করেন। কয়েদিদের দক্ষতা উন্নয়ন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত এসব কার্যক্রমের বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও তিনি কারাগারের রান্নাঘর পরিদর্শন করে কয়েদিদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও পুষ্টিগুণ যাচাই করেন। পাশাপাশি কয়েদিদের ক্যান্টিন, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার পরিদর্শন করে সেখানকার সুযোগ-সুবিধা এবং সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে জেলা ম্যাজিস্ট্রেট কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং কারাগারের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে যুবক বয়সী কয়েদিদের মানসিক বিকাশ ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি নারী কয়েদিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা চিহ্নিত করে যথাযথ সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
জেলা ম্যাজিস্ট্রেটের এ পরিদর্শনের মূল লক্ষ্য ছিল কারাগারের সার্বিক পরিবেশ, কয়েদিদের জীবন যাত্রার মান, স্বাস্থ্যসেবা, খাদ্যের গুণগত মান এবং সংশোধন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা। এ ধরনের নিয়মিত পরিদর্শন কারাগারের সেবার মানোন্নয়ন, কয়েদিদের মানবিক মর্যাদা নিশ্চিত করণ এবং তাদের সমাজের মূলধারায় পুনরায় সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ

Update Time : ১০:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬