👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

মোকাররম বিল্লাহ
  • Update Time : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করে ‘ক্লিক ফর পিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার আলোকচিত্রী মাহফুজ আহমেদ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সাতক্ষীরার সিডো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিচারকমণ্ডলী ও আয়োজক কমিটির মূল্যায়নে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন শাহিদ হাসান, তৃতীয় হন আরাফাত হোসেন এবং চতুর্থ স্থান অধিকার করেন শহিদ হোসেন।

মাহফুজ আহমেদের পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রটির শিরোনাম—‘আশীর্বাদের নেই কোনো ধর্ম পিতৃস্নেহে বাঁধা অটুট সম্প্রীতি’। ছবিটিতে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে এক মুসলিম প্রবীণ ব্যক্তিকে নববধূর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে দেখা যায়। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও স্নেহ, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার এই দৃশ্যটি সামাজিক সম্প্রীতির এক অসাধারণ বার্তা বহন করে। ছবির গল্পে বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রকল্প সমন্বয়কারী মো. তৌহিদুজ্জামান তৌহিদ, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নয়ন হোসেন এবং প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রথম স্থান অর্জনকারী মাহফুজ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই পুরস্কার আমার একার নয়, এটি আমাদের অসাম্প্রদায়িক সমাজ ও মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের স্বীকৃতি। ছবির মাধ্যমে সমাজে ইতিবাচক ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা।”

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ‘যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, সিডো সংস্থার বাস্তবায়নে, অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ওই মেলার ধারাবাহিকতায় এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

Update Time : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬