👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানে উত্তাল ইবি

ইবি প্রতিনিধি:
  • Update Time : ০৫:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় তারা ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তাঁরা।

এ সময় তাঁদের ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না; ২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার; শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না এবং সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থী আব্দুস সামাদ বলেন, “বিগত ১৭ বছরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস, খুন ও রাহাজানির বিরুদ্ধে ২৪-এর আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। এসব গোষ্ঠী আবারও সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।”

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের গাড়ি ও বাসে চোরাগোপ্তা হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ছড়িয়ে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দণ্ডিতদের রায় কার্যকরের দাবি জানান।”

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এলেও আওয়ামী লীগের পুনরুত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে। ছাত্র-জনতা ২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনা থেকে একচুলও পিছিয়ে যায়নি। প্রায় দেড় হাজার শহীদের রক্ত ও ৩০ থেকে ৪০ হাজার আহত ব্যক্তির আত্মত্যাগের চেতনা ধারণ করে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানে উত্তাল ইবি

Update Time : ০৫:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬