👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬২ Time View
Print

মোঃ জসীম উদ্দীন,মানিকছড়ি প্রতিনিধঃ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের সন্ত্রাসী গ্রুপের একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য ঢাকা সহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার পায়তারা চালিয়ে যাচ্ছে।

২৩ শে সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় এর স্বাগত বক্তব্যে ও একরাম হোসেন রানার সঞ্চালনায় প্রতিবাদ মিছিল করেছেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহানুভূতি ও নীরবতাকে পুঁজি করে ফ্যাসিস্ট স্বৈরাচারের সন্ত্রাসী গুষ্ঠীরা শান্ত দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা যাচ্ছে।
সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার প্রত্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সংগঠনের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।

যারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে।
রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা নয়।

প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলেন যারা ককটেল ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্যকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রেখে পুলিশকে কাজ করতে হবে।

পরে মিছিলটি খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতির বক্তব্যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে চোখ কান খোলা রেখে সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের দেশের সম্মান রক্ষার্থে কাজ করার জন্য আহ্বান রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল

Update Time : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬