শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
- Update Time : ০৯:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে প্রশাসন।মঙ্গলবার (১১ আগষ্ট )বিকাল ৪টায় উপজেলার মুন্সীগঞ্জ বাজারে মোঃ আব্দুল ওহাবের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান। অভিযানে জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন মৌসুমে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। ফলে নদী, খাল ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানান তিনি।
























